(1) ভালো মানের ইকুয়েপমেন্টস (যন্ত্রপাতি)- মানসম্মত ভিডিও তৈরির প্রথম পদক্ষেপ ভালো ইকুয়েপমেন্টস সংগ্রহ। শুধু ভিডিও বানাতে পারলেই হবে না, ভিডিওটির গ্রহণযোগ্যতার জন্য প্রয়োজন কোয়ালিটি।ভালো মানে ভিডিওর জন্য ভালো এডিটিং সফটওয়ার, ভালো সাউন্ড রেকর্ডার, মাইক্রোফোন, লাইট, ক্যামেরা প্রয়োজন।শুনতে ও দেখতে ভালো না দেখালে আগ্রহী সাবস্কাইবার তৈরি সহজ ব্যাপার হবে না। তাই ভালো যন্ত্রপাতি সংগ্রহের দিকে দিকে অবশ্যই নজর রাখতে হবে। (2) স্ক্রিপ্ট লিখে রাখা- ভালো ভিডিওর জন্য আগেই স্ক্রিপ্ট লিখে রাখার মত কৌশল অবশ্যই চর্চা করতে হবে। ভিডিওতে আপনার বক্তব্য স্বতস্ফূর্ত না হলে দর্শক ও শ্রোতারা বিরক্ত হবেন।কি কি তথ্য দেওয়া হবে, কোনটার পর কোনটা হবে তা স্ক্রিপ্টে আগে থেকে উল্লেখ থাকলে কাজটা সহজ হয়ে যায়।অকপটে বর্ণনার সঙ্গে তা তথ্যসমৃদ্ধ হলে ভিডিওটি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে সহজেই।আর একটি কথা মনে রাখতে হবে কখনোই ভুল তথ্য দেওয়া যাবে না। কোন কিছু জানা না থাকলে আগে স্ট্যাডি করে নিতে হবে। প্রয়োজনে তা পরিহার করতে হবে কিন্তু ভুল তথ্য দেওয়া যাবে না। (3)কপিরাইটের দিকে খেয়াল রাখা- কপিরাইট বেশ স্পর্শকাতর একটা ব্যাপার।...
Comments
Post a Comment